মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সিদ্ধিরগঞ্জে বাসাবাড়িতে গ্যাসের বিস্ফোরণ : দগ্ধ ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় একটি বাসাবাড়িতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনের দেয়াল উড়ে গেছে। এ ঘটনায় কবিতা আক্তার (৪০) নামে এক গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। রবিবার ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। দগ্ধ কবিতাকে উদ্ধার করে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে বিকট শব্দে বিস্ফোরণে দ্বিতীয় তলার তিনটি কক্ষের বারান্দার দেয়াল ভেঙে নিচে ছিটকে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দেয়। কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে। বিস্ফোরণে বাসাটি লন্ডভন্ড হয়ে যায়। এ সময় কবিতা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী দগ্ধ হয়েছেন।

 

 

সে আদমজী ইপিজেডের অনন্ত গার্মেন্টেসের কর্মী। বিস্ফোরণের পর লোকজন তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। ওই বার্ন হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, কবিতার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, গ্যাসের চুলা থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ বন্ধ করা হয়নি। ভোরে গ্যাসের চুলাতে আগুন ধরাতে গেলেই এ বিস্ফোরণ ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com