বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সিলেটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১১ নৌকা মালিককে জরিমানা নিজস্ব প্রতিবেদক :

জুয়েল খান
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৯৫ বার পঠিত

নিউজ ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে ১১টি নৌকা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (০৩ জুলাই) বেলা ২টার দিকে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দানকারী কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। নদী থেকে অবৈধভাবে কেউ ফায়দা নিতে পারবে না।

এ বিষয়ে পুলিশ প্রশাসনকে আরও কঠোরভাবে কর্তব্য পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযানে ১১টি নৌকা জব্দ করে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশন (ভূমি) মুসা নাসের চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুলসহ পুলিশের ফোর্স।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিদিন শত শত বলগেট দিয়ে ধলাই নদীর ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করা হয়।

ফলে নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে ঢালার পাড় ও ইসলামগঞ্জ বাজার এলাকা। উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করলেও বালুখেকোরা সাময়িক বন্ধ থাকে। পরবর্তীকে আবারো পুরোনো চিত্র ফিরে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com