শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ’র ঔরশ পালিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৯ বার পঠিত

 

 

শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদের সংলগ্ন হযরত শাহ নেয়ামতুল্লাহ (র:) এর মাজারে শুক্রবার দিনব্যাপী পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় ভাদ্র মাসের শেষ শুক্রবারে এবারও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে তোহখানা মাজার এলাকায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে দোয়া মাহফিল ও তোহখানা জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে জুম্মার নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গলে বিশেষ মোনাজাত করা হয়। ঔরশ শরীফ অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। জুম্মার নামাজের পর দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের হযরত শাহ নেয়ামতুল্লাহ’র (র:) পরিধেয় বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ঔরশ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই ধর্মপ্রাণ মানুষেরা ঔরশে আসতে থাকে এবং এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। পাশাপাশি ছোট সোনামসজিদ সংলগ্ন মহাসড়কের দু’ধারে বিভিন্ন পণ্য সামগ্রীর মেলা বসে। অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে মেলা প্রাঙ্গণ ও ঔরশ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com