সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

সোনামসজিদ এলাকায় পাথরবোঝাই ট্রাকসহ ফেনসিডিল আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ১৮১ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পাথরবোঝাই ১টি ট্রাক আটক করেছে বিজিবি। গত বুধবার মধ্যরাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ট্রাকটি আটক করা হয়।
৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার তুষার কান্তি বিশ্বাসের নেতৃত্বে বিজিবির একটি টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার সংলগ্ন এলাকায় ভারতীয় ট্রাকে তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশি অভিযানে ৫২ টন পাথরবোঝাই ভারতীয় একটি ট্রাকের চালকের কেবিনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮১ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিল এবং পাথরসহ ট্রাকটি আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, যে জায়গায় অভিযানটি চালানো হয়, সেটি সীমান্ত পিলার ১৮৫/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে। সেখানে ভারতীয় ট্রাক থেকে আমদানিকৃত পাথর নামানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com