বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সোনামসজিদ স্থলবন্দর : অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ কাপড় আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি পণ্যের মধ্যে অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি। কাপড়ের মধ্যে রয়েছে- ভারতীয় ৬০৬ পিস শাড়ি, ৬৩৬ পিস থ্রিপিস, ৩১ পিস ওড়না এবং ১ হাজার ৬৩৫ পিস শাল চাদর।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২১০ বস্তা চায়না ক্লে পাউডার আমদানির আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় অবৈভাবে আনা হচ্ছে এমন খবরে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিজিবির টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালায়। এর একপর্যায়ে রাত ১২টা ১০ মিনিটের দিকে সোনামসজিদ হতে কানসাটের দিকে আসার পথে একটি পণ্যবোঝাই ট্রাককে টহল দল থামার জন্য সংকেত দিলে ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। এরপর আজ বুধবার সকাল ৯টার দিকে বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের সম্মুখে আটককৃত ট্রাকটি তল্লাশি করে ২১০ বস্তা চায়না ক্লে পাউডারের নিচ রাখা ভারতীয় ৬০৬ পিস শাড়ি, ৬৩৬ পিস থ্রিপিস, ৩১ পিস ওড়না এবং ১৬৩৫ পিস শাল চাদর পাওয়া যায়, যা অবৈধ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com