বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

স্বর্ণের দাম আরেক দফা কমলো

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৬৬০ বার পঠিত

আবারও কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন দর কার্যকর হবে বুধবার। স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

এরআগে সর্বশেষ গত ৩ মার্চ ভরিপ্রতি স্বর্ণের দাম কমে ১৫১৬ টাকা।

রাতে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ১০৯ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ২১ ক্যারেট বিক্রি হবে ৬৫ হাজার ৯৫৯ টাকা, যা ছিল ৬৮ হাজার ১ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ২১১ টাকা, যা ছিল ৫৯ হাজার ২৫৩ টাকা। আর সনাতনী স্বর্ণ বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকা, যা ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা ভরি।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের জুয়েলার্স ব্যবসায় অচলাবস্থা কাটাতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com