বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

স্বাধীনতা ও জাতীয় দিবসে ইসলামি ফাউন্ডেশনের আলোচনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২১০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

ইসলামি ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল ১১টায় ইসলামি ফাউন্ডেশন জেলা কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামি ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বঙ্গবন্ধু পরিষদ, জেলা শাখার সহসভাপতি ও জেলা নাটাবের সভাপতি মনিম উদ দৌলা চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক শামসুজ্জামান বাবু।
বক্তারা স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার নির্যাতন, ২৫ মার্চ গণহত্যা, বঙ্গবন্ধুর দূরদর্শি রাজনীতি, বঙ্গবন্ধুর ইসলামিক চিন্তাসহ মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ ও সম্ভ্রম হারা ২ লাখ মা বোনকে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রুওেহর মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com