বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২২৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
দুপুর ২টায় জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।
আলোচনা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com