সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শপিংমল-দোকানপাট খোলা থাকবে সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩১৩ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : রোজাদারদের কথা বিবেচনা করে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বিকেল পাঁচটা থেকে বাড়িয়ে রাত নয়টা পর্যন্ত করা হয়েছে। নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

রোববার (২৫ এপ্রিল) ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে রোববার থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে হিসেবে আজ দোকানপাট ও শপিংমল খোলা হয়। তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা জানিয়েছে ডিএমপি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের সিদ্ধান্ত ছিল দোকানপাট ও শপিংমল সকাল ১০টায় খুলে বিকেল পাঁচটার মধ্যে বন্ধ করে দিতে হবে। রোববার বিকেলের ঘোষণায় সে সময়সীমা বাড়ানো হলো। এখন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট।

ঈদকেন্দ্রিক দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলার রাখার সময়সীমা বৃদ্ধি করায় ডিএমপির প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

এর আগে হেলাল উদ্দিন বলেছিলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। আমরা মনে করি, ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিভাবক হচ্ছেন প্রধানমন্ত্রী। সেজন্য আমরা কখনো তার কাছে আবেদন করে খালি হাতে ফিরিনি। ব্যবসায়ীরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবেন বলে মনে করছেন হেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com