বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রী : ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনার টিকা প্রয়োগ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ১০৯৮ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। আগামীকাল (২৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী ভার্চুয়ালি টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন। এ সময় ২৫ জনকে টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ‌্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাল বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় ২৫ জনকে করোনার টিকা দেওয়া হবে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও আর্মি—এদের মধ্যে যারা টিকা পাবেন, তাদের পাঁচজনকে টিকা প্রয়োগ দেখবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। করোনা মোকাবিলার মতো টিকাদানেও আমরা সফল হবো। কুর্মিটোলা ছাড়াও তিন-চারটি হাসপাতালে টিকাদান শুরু হবে।

ভ‌্যাকসিন নিয়ে অপপ্রচারের বিষয়ে স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো রাজনীতি নয়। মানুষের জীবন বাঁচানোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে আসা। ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রচার চালায়, তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায় না। ভ্যাকসিনের বিষয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না।

টিকার জন‌্য নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকেই নিবন্ধন শুরু হবে। স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও নিবন্ধন করা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com