বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

হঠাৎ ট্রেন ধর্মঘটঃরহনপুর রেলষ্টেশনে যাত্রী বিক্ষোভ

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৬২ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ পুরনো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা বহাল রাখার দা‌বি‌তে রানিং স্টাফদের কোন প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট আহবান করায় চাঁপাইনবাবগঞ্জে রহনপুর রেলষ্টেশনে যাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। বুধবার (১৩ এপ্রিল) সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার এবং গার্ডরা কোন প্রকার ঘোষনা ছাড়াই হঠাৎ করে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানানোয় ট্রেনটির যাত্রা বাতিল করা হয়।এতে স্টেশনে শত শত যাত্রী আটকা পড়ে। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এদিকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এক পর্যায়ে যাত্রীরা উত্তোজিত হয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাষ্টার মির্জা কামরুল ইসলাম জানান, রানিং স্টাফদের ধর্মঘটের কারনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ট্রেনের যাত্রী আঃরাকিব জানান, আমি রোগী নিয়ে রাজশাহী যাব। ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। শেষ মুহূর্তে বলা হয় ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ট্রেন যাবে না।

রহনপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমান অপর যাত্রী আসাদ জানান, বাংলা নববর্ষের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ভোরে স্টেশনে এসেছি। এসে দেখি ট্রেন বন্ধ। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে যাব দুশ্চিন্তায় পড়েছি। আসাদের মতো অনেকই হঠাৎ ট্রেন বন্ধের সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com