রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে খড়ের নিচে লুকানো ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্তার দুইজন ‎

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত
হবিগঞ্জে খড়ের নিচে লুকানো ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্তার দুইজন ‎
ফটো সংগৃহিত

হবিগঞ্জ সংবাদদাতা:হবিগঞ্জের মাধবপুরে খড়বোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে রাখা ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

‎মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

‎বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় টহলে ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি খড়বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে গরুর খাবার হিসেবে ব্যবহৃত খড়ের নিচে বস্তাবন্দী অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৭) এবং কৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রহমত আলী (৪৩)।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

‎তিনি আরও জানান, জব্দ করা গাঁজা ও গ্রেপ্তার দুই ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com