বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম।

আলু কেজি প্রতি ৩ টাকা কমে ৬০ থেকে ৬২ টাকায় এবং পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি বেশি হওয়াতে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবষায়ীরা। আলু কেজি প্রতি ৩০ টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি ৪০ টাকা বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে বলছেন ক্রেতারা।

আলু কেজি প্রতি ৩০ টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি ৪০ টাকা বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে বলছেন ক্রেতারা। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলিতে আলু ও পেঁয়াজ কিনতে আসা আহনাফ আফিফ বলেন, বৃহস্পতিবার বাজারে আসছিলাম আলু এবং পেঁয়াজের দাম কিছুটা বেশি ছিলো। আজ শুক্রবার হিলির খুচরা বাজারে আলু এবং পেঁয়াজের দাম কমেছে। কেজি প্রতি ভারতীয় আলু ৬৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে অন্যদিকে দেশি পেঁয়াজ ১০০ টাকা বিক্রি হচ্ছে। দাম এখনো আমাদের সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে আছে। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক। সেই সাথে আলু কেজি প্রতি ৩০ টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি ৪০ টাকা বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে।

হিলি বাজারে আলু ও পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। এর ফলে মোকামে কিছুটা সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে করে দাম কমতে শুরু করেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কম।

হিলি কাস্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৫২০ টন আলু এবং ১৩ ট্রাকে ৩৮০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com