বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১১ জন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

শনিবার দুপুরে বান্দরবান জেলা সদরের বালাঘাটা পুলিশ লাইন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার চাকরি প্রাপ্ত পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চুড়ান্ত নির্বাচিত ১১জন তরুণ-তরুণীর নামের তালিকা প্রকাশ করেন এবং চুড়ান্তভাবে নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের তরুণ-তরুণীরা।

তিনি আরও বলেন, ১১টি পদের বিপরীতে বান্দরবানে ৩০২ জন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করে। ৩ দিন শারীরিক পরীক্ষা শেষে ৩০২ জনের মধ্যে ৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। লিখিত পরীক্ষায় ১৯ জন উত্তীর্ণ হয়। মৌখিক পরীক্ষায় ১১ জন উত্তীর্ণ হয়, যার মধ্যে মেধায় ১০ জন আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোটায় ১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com