সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

১৩ অক্টোবর ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রবিবার ১৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের নাচোলের তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা বিপ্লবী ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের এ দিনে ৭৭ বছর বয়সে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।
২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেভাগা আন্দোলনে ইলা মিত্রের স্মৃতিবিজড়িত স্থান নাচোলের নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ‘ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা’ প্রাঙ্গণে আলোচনা ও প্রার্থনার আয়োজন করেছে ‘রানী ইলা মিত্র স্মৃতি সংসদ’। আজ রবিবার সকাল ৯টায় শুরু হবে আলোচনা সভা। তার আগে হবে প্রার্থনা।
রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং জানান, প্রতি বছর কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হলেও এবার রাওতাড়ায় ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে এবারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ আদিবাসী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, রানী ইলা মিত্র স্মৃতি সংসদ ১৪ বছর ধরে ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com