বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

২৪ ঘণ্টায় রেকর্ড ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৮৬ বার পঠিত

অনলাইন নিউজ : বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের তাণ্ডব। এরই মধ্যে দেশে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। একদিনে দেশে রেকর্ড ১২৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২৫ জুলাই দেশে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়।

সোমবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন ১২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১২০ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী ৩ জন। সবমিলিয়ে বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী ৪৬০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত (২৬ জুলাই) সারাদেশে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০২ জনে। তাদের মধ্যে এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে সর্বমোট ছাড়প্রাপ্ত হয়েছেন ১ হাজার ৩৩১ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com