সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

২৫ বছরেই চার বিয়ে, বউ চলে যাওয়ায় যুবক নিলেন ঘটকের প্রাণ

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

টাঙ্গাইলের ঘাটাইলে বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম আলমাস (২৫)। আজ

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম মো. আব্দুল জলিল (৬৫) । সে একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আলমাসের বাবার নাম শহিদুল। আলমাস একটি করাতকলে কাজ করেন।

নিহতের ভাগনে আব্দুল বাছেদ জানান , এর আগেও তিনটি বিয়ে করেছিলেন আলমাস। কিন্তু একটিও টেকেনি। পরে ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটাগ্রামে

আলমাসকে বিয়ে করান আমার মামা। তাদের ঘরে একটি মেয়েরও জন্ম হয়। ২০২১ সালে চতুর্থ স্ত্রীও চলে যান। এ নিয়ে আমার মামা ঘটক আব্দুল জলিলের ওপর চাপা ক্ষোভ ছিল আলমাসের।

সে আরো বলে, গতকাল দুপুরে জোহরের নামাজ শেষে আলমাসের দাদি আয়াতন বেগমের ঘরে পান খেতে বসেন আমার মামা। এ সময় ঘরে ঢুকে বউ এনে দেওয়ার কথা বলেন আলমাস। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে মামার মাথায় ও গলায় এলোপাতাড়ি কোপ দিতে থাকেন তিনি। এতে ঘটনাস্থলেই আমার মামা মারা যান।

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com