বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

২৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমাজ কল্যাণের চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার সমাজসেবা থেকে নিবন্ধিত ২৮টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অনুদানের ১২ লাখ ৫৪ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেকগুলো বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি তার বক্তব্যে সংগঠনগুলোর প্রতিনিধিদের নিজ নিজ এলাকায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, সমাজসেবা অফিসার ফিরোজ কবিরসহ অন্যরা।
চেকপ্রাপ্ত সংগঠনগুলো হলো- কল্যাণী মহিলা সংস্থা, মহানন্দা প্রবীণ নিবাস, অটোরিকশা জনকল্যাণ সমিতি, চিকিৎসা সহায়তা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ ডিজেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট, মনের মিল সমাজ কল্যাণ সংস্থা, যুব শ্রমিক কল্যাণ সমিতি, মহারাজপুর গ্রাম উন্নয়ন সংস্থা, সংগ্রামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, মহিমা পল্লী উন্নয়ন সংস্থা, মহানন্দা সমাজ কল্যাণ সংস্থা, ভোলাহাট পাবলিক ক্লাব, প্রতীতি আলীনগর সাধারণ পাঠাগার, রানীহাটি সাধারণ পাঠাগার, ক্রো-ম্যাগনন যুব উন্নয়ন সমিতি, ঊষা মানবিক উন্নয়ন সোসাইটি, আয়মনা বিবি মহিলা কল্যাণ সংস্থা, কলোনী ক্রীড়া ও যুব কল্যাণ সংস্থা, বরেন্দ্র গ্রাম উন্নয়ন কেন্দ্র, যোগীবাড়ী তরুণ ক্লাব, জাগো মানবিক উন্নয়ন সংস্থা, মৌসুমী লতা মানবিক উন্নয়ন কেন্দ্র, কাশিয়াবাড়ী জীবন উন্নয়ন সংস্থা, মির্জাপুর ইসলামী যুব সংঘ, জাবড়ী কাজিপাড়া জাগরণী সংঘ, চিরন্তন সমাজ কল্যাণ, কৌশল স্বেচ্ছাসেবী সংস্থা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com