বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

২৮ জানুয়ারি নাগাদ এইচএসসি ফলাফল প্রকাশ : সংশোধনী বিলের অনুমোদন দিল মন্ত্রিসভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ১০৭০ বার পঠিত

মন্ত্রিসভা ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি অথবা এর সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে আজ তিনটি সংশোধনী বিলের খসড়া অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ বৈঠকে যোগ দেন।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের শর্তে মন্ত্রিসভায় আজ এই তিনটি বিলের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
তিনি আরো বলেন, বৈঠকে এইচএসসি’র ফলাফল যেন ২৪ থেকে ২৫ জানুয়ারি অথবা সর্বোচ্চ ২৮ জানুয়ারির মধ্যে প্রকাশিত হতে পারে সে লক্ষ্যে বিল তিনটি পার্লামেন্টের পরবর্তী প্রথম অধিবেশনেই উত্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সচিব বলেন, সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে দুটি অধ্যাদেশ ও একটি আইন- ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স ১৯৬১ ও বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্ডিন্যান্স ২০১৮ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন ২০২০ পাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, সাত দিনের মধ্যে (১৮ জানুয়ারি) পার্লামেন্টের পরবর্তী অধিবেশন বসতে যাচ্ছে।
বিদ্যমান আইনে পরীক্ষা গ্রহন না করেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কোন বিধান রাখা হয়নি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, কোভিড-১৯ মহামারির কারণে পরীক্ষার আয়োজন করার সম্ভব নয়। তাই এই সংশোধনী বিলগুলো উপস্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com