শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৩৫ বছরেও কাঁচা রাস্তা পাকা হয়নি, ধান রোপণ করে প্রতিবাদ

জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের মধ্যপাড়ার একটি রাস্তার বয়স ৩৫ বছর। এই দীর্ঘ সময়ে রাস্তাটি কাঁচাই রয়ে গেছে। সংস্কারের দাবিতে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

রোববার (২৫ জুলাই) দুপুরে তারা এ অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

স্থানীয়রা জানান, সাতৈর গ্রামের ৯নং ওয়ার্ডের মধ্যপাড়া দিয়ে দুই কিলোমিটার দৈর্ঘ্যের কাঁচারাস্তাটি প্রায় ৩৫ বছর ধরে সাতৈর মাঠ দিয়ে চলে গেছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন ৩০০-৪০০ লোকের যাতায়াত। মাঠের ৭০০-৮০০ একর জমির ধান-পাটসহ বিভিন্ন ফসল এই রাস্তা দিয়ে ভ্যান-নছিমনে বোঝাই করে বাড়িতে আনেন কৃষকরা। তবে সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে কৃষক ও পথচারীরা যানবাহন তো দূরের কথা পাঁয়ে হেঁটেও চলতে পারেন না। বৃষ্টির পানিতে কাঁদায় পরিণত হয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শুকনো মৌসুমেও ভোগান্তির শেষ থাকে না।

সাতৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আলিম হোসেন জাগো নিউজকে বলেন, এই রাস্তাটির বয়স প্রায় ৩৫ বছর হবে। অথচ পাকা হওয়াতো দূরের কথা একখানা ইটও আজ পর্যন্ত কেউ বসায়নি।

সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মো. মুজিবর রহমান বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে রাস্তাটি পাকাকরণের অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনো লাভ হয়নি।

তিনি বলেন, রাস্তাটির দৈর্ঘ্য দুই কিলোমিটার তবে আমার ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ৪০০-৫০০ মিটার রাস্তায় ইট ফেলতে পারি। বাকিটা সংশ্লিষ্টদের করতে হবে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার) একেএম রফিকুল ইসলাম বলেন, রাস্তাটি সরেজমিন পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com