বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে কোকেন হেরোইন ইয়াবা ও রুপি জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকা থেকে ১ কেজি কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭ হাজার ১০৫ পিস ইয়াবা ও ৩৪০ ভারতীয় রুপি জব্দ করেছে বিজিবি। ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের মনাকষা বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে এ অভিযান চালায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ বিশেষ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায় মনাকষা বিওপির একটি টহলদল মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মো. সাহেব আলী (৩০) নামের এক ব্যক্তির বাড়ি তল্লাশি করে ১ কেজি ভারতীয় কোকেন, ৫০০ গ্রাম হেরোইন, ৭ হাজার ১০৫ পিস ইয়াবা ও ভারতীয় ৩৪০ রুপি জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মো. সাহেব আলী তার স্ত্রীকে নিয়ে পলিয়ে যায়।
তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com