শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৫৯ বিজিবি’র জেলার সীমান্তে মদ ও বিড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি মোঃ মাসুদ রানা
  • আপডেট টাইম : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

রহনপুর ৫৯ বিজিবি’র অভিযানে জেলার চৌকা ও সোনামসজিদ সীমান্তে বিদেশী মদ, পাতার বিড়ি ও পলিথিন ব্যাগ উদ্ধার হয়েছে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর আনুমানিক রাত আড়াইটার দিকে চৌকা বিওপির নায়েক মোঃ নুর ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৬ মেইন হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা নামক স্থানে অভিযান পরিচালনা

 

করে মালিকবিহীন ২২ হাজার ১’শ প্যাকেট পাতার বিড়ি এবং ৯১ হাজার ৫’শ টি বিড়ির পলিথিন ব্যাগ উদ্ধার করে। যার সিজার মূল্য-৬ লক্ষ, ৪৪ হাজার টাকা। এছাড়াও ১৮ সেপ্টেম্বর আনুমানিক রাত ৩টার দিকে সোনামসজিদ বিওপির নায়েক মোঃ ফেরদৌস হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ এর সিজার মূল্য-৩৩ হাজার টাকা। উদ্ধারকৃত মদ ও পাতার বিড়ি ও পলিথিন ব্যাগ এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com