বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের মানববন্ধন ও স্মারকলিপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৮১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন নীতিমালা-২০১২’র বাস্তবায়নসহ আদিবাসীদের জমি, জলাধার, সমাধিস্থান রক্ষা, রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাস্বত্ত্ব আইন ১৯৫০’র ৯৭ ধারার যথাযথ প্রয়োগসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জের সমতলের জেলা ও উপজেলার আদিবাসী সংগঠনগুলো।
সোমবার(১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও জেলা-উপজেলার বিভিন্ন আদিবাসী সংগঠন সমুহ এই মানববন্ধনের আয়োজন করে।
উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম মানববন্ধনে লিখিতভাবে ৮ দফা দাবি তুলে ধরেন। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমুর সভাপতিত্বে এ সময় দাবি দাওয়া নিয়ে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আদিবাসী নেতা মনিকা সরেন, দানিয়েল হাঁসদা, সন্তোষ টুডু, এ্যাডভোকেট প্রভাত টুডু প্রমুখ। পরে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের কাছে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com