বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৯২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

আজ ১৪ এপ্রিল ২০২৩খ্রি. শুক্রবার সকাল ০৯:০০ টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন এর নেতৃত্বে ‘মঙ্গল শোভাযাত্রা’কে ইতিহাস ও বিশ্বের গুরুত্বপূর্ণ ‘Intangible Cultural Heritage’ এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্বারোপ করে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যা
লিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের
কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এরপর সকাল ০৯:৩০ টায় কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন ও সভাপতিত্ব করেন জনাব দেবেন্দ্র নাথ উরাঁও, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁপাইনবাবগঞ্জ; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ; জনাব মোঃ আফাজ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ; প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ; প্রফেসর মোসাঃ মনোয়ারা খাতুন, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ; বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বর্ষবরণকে স্বাগত জানিয়ে সমবেত কণ্ঠে দলীয় সংগীত পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com