শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৬০৭ বার পঠিত

নাটোর সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ওই কিশোরকে আটক করে গুরুদাসপুর থানার পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামে মেয়েটির নানার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। মেহেদী হাসান পার্শ্ববর্তী বামনকোলা গ্রামের রবিউল করিমের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত এক বছর ধরে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক ছিল মেহেদী হাসানের। বুধবার রাতে মেয়েটিকে বিয়ে করবে বলে প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি এসময় ডাক চিৎকার দিলে অভিযুক্ত মেহেদী হাসান দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে মেয়েটি তার আত্মীয়-স্বজনকে ঘটনা জানায়। মেয়ের আত্মীয়-স্বজন ছেলে পক্ষের কাছে বিয়ের প্রস্তাব দিলে তারা অস্বীকার করে। বৃহস্পতিবার দুপুরে মেয়েটির মা থানায় অভিযোগ দিলে অভিযুক্ত মেহেদী হাসানকে পুলিশ আটক করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  আজ (বৃহস্পতিবার) দুপুরে মেয়েটির মা থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com