রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে চোরাকারবারি ও জুয়া খেলার অপরাধে র‍্যাবের হাতে আটক ৮-চাঁপাই সংবাদ

জুয়েল খান
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৭৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র‌্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল ৩ জুলাই আনুমানিক সোয়া ৭ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ২নং গোবরাতলা ইউনিয়নের ধাইনগর খেয়াঘাট জনৈক এমদাদুল হক এর চায়ের দোকানের সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময ৮৩ হাজার পিচ ভারতীয় তৈরি সিগারেটসহ চোরাকারবারী মোঃ রহমত আলী (২০), পিতা- মোঃ তসলিম উদ্দিন, সাং-বিশ্বনাথপুর (বাখরালী), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়। উক্ত মাদক চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ সিগারেট সহ বিভিন্ন ধরনের চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

অপর এক অভিযানে র‌্যাব’র আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা পৌরসভাধীন প্রফেসর পাড়া গ্রামের লন্ডন ইংলিশ স্কুলের জেনারেটর রুমের মধ্যে অভিযান পরিচালনা করে। এসময় তাস দিয়ে টাকার বিনিময়ে গোল হয়ে আসর বসাইয়া জুয়া খেলারত অবস্থায় ৭ জন জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলো মোঃ মাঈনুল ইসলাম(৪২), মোঃ আঃ বারী (৫১), মোঃ তারেক হোসেন (৫৭), মোঃ মোখলেছ (৫০), মোঃ আশরাফুল ইসলাম (২৮), মোঃ আলমগীর হোসেন (৫৬), এবং মোঃ মতিউর রহমান (৬৩), পিতা- মৃত এত্তাজ আলী বিশ্বাস, সর্ব পৌরসভা চাঁপাইনবাবগঞ্জ, থানা :চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ’দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে পুরাতন প্লেয়িং কার্ড ২ সেট, মোবাইল সেট ৭টি, সীমকার্ড ৯টি, মেমোরী কার্ড ৩টি, মোটরসাইকেল ২টি, জুয়া খেলার নগদ ১২০৭০/- , জুয়া খেলার নোট খাতা ২টি এবং জুয়া খেলার টেবিল ক্লথ ১টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলে র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানান হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com