মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

গজারিয়া উপজেলার উত্তরফুলদি গ্রামে বিয়ের অনুষ্ঠানে হাজির এসিল্যান্ড, পালিয়ে গেলেন অতিথিরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫৫৭ বার পঠিত

মুন্সিগঞ্জ সংবাদদাতা :মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার উত্তরফুলদি গ্রামে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মধ্যে বুধবার (০৪ আগস্ট) মেয়ের বিয়ের আয়োজন করেন স্থানীয় লোকমান হোসেন। খবর পেয়ে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সৈয়দা ইয়াসমিন সুলতানা বিয়ে বাড়িতে হাজির হন। বন্ধ করে দেন বিয়ের সব আয়োজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তরফুলদী গ্রামের বিয়ে বাড়িতে উপস্থিত হন এসিল্যান্ড। এ সময় প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আয়োজনে যোগ দেওয়া অতিথিরা পালিয়ে যান। পরে বাড়িতে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন এসিল্যান্ড।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। তারপরও যারা সরকারি আদেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় ইউপি সদস্য দুলাল ও করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওজিদুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com