শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার থেকে ওমরাহ ভিসা চালু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪৬৩ বার পঠিত
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার থেকে ওমরাহ ভিসা চালু
ফাইল ফটো

অনলাইন নিউজ : করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য সোমবার থেকে ওমরাহ ভিসা পুনরায় চালু হচ্ছে। ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে সৌদি আরবে।

রোববার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক হারামাইন শারিফাইন নামক অফিসিয়াল পেজে এমন তথ্য দেয়া হয়েছে।

ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের মানতে হবে কিছু শর্ত। সেগুলো হলো-ওমরাহ করতে ইচ্ছুক মুসল্লিরা কেবল ৯টি দেশ ছাড়া বিশ্বের সব দেশ থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। ওই ৯টি দেশ হলো— ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন।

এই দেশগুলো থেকে কোনো মুসল্লি সৌদি আরবে প্রবেশ করতে চাইলে তাদের ওই ৯টি দেশ বাদে তৃতীয় আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করতে হবে।

ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের সম্পূর্ণ ডোজ টিকা নিতে হবে। সেই টিকা হতে হবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের। এসব টিকার দুটি ডোজ গ্রহণ করা ছাড়া সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

কেউ যদি চীনের তৈরি সিনোফার্মের টিকার দুটি ডোজ নিয়ে থাকেন তাহলে তাকে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ নিতে হবে।

ওমরাহ পালনের জন্য ১৮ বছর বা বেশি বয়সীদেরই অনুমোদন দেওয়া হবে। এছাড়া দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই কেবল সৌদি আরবে যেতে পারবেন মুসল্লিরা।

ওমরাহ পালনে বিদেশ থেকে যাওয়া প্রত্যেক মুসল্লিকে প্রতিরোধমূলক ব্যবস্থা—মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং সেই সঙ্গে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে।

করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনেই নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com