সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪৫২ বার পঠিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় (চিটাগাং রোড) এলাকা থেকে ১৮ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ শহিদুল হক দিপু (৫২) নামে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান। এর আগে ১৯ আগস্ট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি শহিদুল হক দিপু নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন বরপিট এলাকার মজিবুল হকের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে কক্সবাজার থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া সে বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন উর্দ্ধতন সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানায় র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com