মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

ছাতকে শ্যালিকা অন্তঃসত্ত্বা, দুলাভাই গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৭৫৪ বার পঠিত
ছাতকে শ্যালিকা অন্তঃসত্ত্বা, দুলাভাই গ্রেপ্তার
প্রতীকী ফটো

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : ছাতকে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বশির মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বশির মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বশির মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর গ্রামের এক তরুণীকে বিয়ে করে। বিয়ের পর থেকে বশির মিয়া তার শ্যালিকাকে কৌশলে বাড়িতে নিয়ে ‘প্রলোভন দেখিয়ে’ ধর্ষণ করেন। এক পর্যায়ে শ্যালিকার অন্তঃসত্বা হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এ ঘটনার পর ভুক্তভোগীর ভাই থানায় লিখিত মামলা দায়ের করলে বশির মিয়াকে পুলিশ আটক করে।

ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর বড় ভাই বাদী হয়ে বশির মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামি আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com