সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নারায়ণগঞ্জে গুলি করে টাকা ছিনতাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৮ বার পঠিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় প্রো-এ্যাকটিভ মেডিকেলের অপর পার্শ্বে প্রকাশ্যে দিবালোকে গুলি করে এক ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীদের গুলিতে একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের সাইনবোর্ড হয়ে প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজের অপর পার্শ্বে পিডিকি পোট্টোল পাম্প সংলগ্ন সড়কে হঠাৎই একদল সন্ত্রাসী মোটরসাইকেল আরোহী একজন লোকের গতিরোধ করে। ছিনিয়ে নিয়ে যায় তার কাছে থাকা ব্যাগ ভর্তি টাকার থলে। এসময় ভুক্তভোগীর ডাক চিৎকারে লোকজন জড়ো হলে ছিনতাইকারীরা গুলি করে একজন পথচারীকে আহত করে পালিয়ে যায়।

ভূক্তভোগী ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, চাচাতো ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে রাজধানীর মতিঝিল থেকে বিদেশী বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আড়াইহাজার ফিরছিলেন তারা। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌঁছলে চারটি মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী তাদের ঘেরাও করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকারে একজন মোটরসাইকেল আরোহী পথচারী এগিয়ে আসলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি ওই পথচারীর হাটুতে লাগলে তিনি সড়কে পড়ে যান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতায়ের ঘটনায় ছিনতাইকারী চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com