সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

সাভার উপজেলার আশুলিয়ায় ১৯ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৭ বার পঠিত
সাভার উপজেলার আশুলিয়ায় ১৯ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
ফটো : সংগৃহীত

সাভার সংবাদদাতা : ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে একদল ডাকাত। এসময় বাজারের নাইটগার্ড ও দোকানের কর্মচারীদের জিম্মি করে দোকানগুলো থেকে প্রায় ২শ’ ভরি স্বর্ণ এবং নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।

রবিবার রাতে আশুলিয়ার বংশী নদী তীরবর্তী নয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতি হওয়া দোকানের মালিক হৃদয় রায় ও আব্দুল্লাহ জানান, রাত আনুমানিক দেড়টার দিকে দিকে তিনটি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় ৭০ থেকে ৮০ জন ডাকাত বাজারে প্রবেশ করে।

এসময় তাদের হাতে বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। তারা বাজারের নিরাপত্তারক্ষী ও বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যাপক মারধর করে। পরে একে একে ১৯টি দোকানে ডাকাতি করে প্রায় ২শ’ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ইঞ্জিনের নৌকা দিয়ে নদী পথেই পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নয়ারহাটে স্বর্ণের ১৯টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাকাতির ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com