রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে আম বাগান থেকে অহেদুল ইসলাম (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে আম বাগান থেকে অহেদুল ইসলাম (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১০ টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের খয়রা হাজরা পুকুর গ্রামের আম বাগানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত যুবক খয়রা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন,স্হানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি আম বাগান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।ধারণা করা হচ্ছে,নিহত যুবক আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে ছিল। এক পর্যায়ে হয়তো দড়ি ছিড়ে নিচে পড়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com