রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রংপুরে পরীক্ষা শুরুর আগে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৫১০ বার পঠিত

রংপুর সংবাদদাতা : ওয়াসিফ রায়হান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী রংপুরে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।

আজ রোববার (১৪ নভেম্বর) সকালে নগরীর কেরানিপাড়ায় কারামতিয়া মসজিদ-সংলগ্ন ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ওয়াসিফ রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে এবং রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) হোসেন আলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওয়াসিফ রায়হানের রোববার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সকাল ৭টার দিকে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে।পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com