রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রংপুরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, জোরপূর্বক গর্ভপাত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৭৫০ বার পঠিত
রংপুরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, জোরপূর্বক গর্ভপাত
প্রতিকী ফটো
রংপুরের গঙ্গাচড়ায় প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওমর ফারুক (২৫) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী কাম দফতরি।
বুধবার (১৭ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার।
জানা গেছে, প্রেমিক ওমর বিয়ে নিয়ে টালাবাহানা শুরু করলে কিশোরী তকে বিয়ের জন্য চাপ দেয়। একপর্যায়ে কিশোরীকে মুখ না খোলার জন্য নানা রকম ভয়ভীতি দেখায়। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহার নামায় আসামি ওমর ফারুক উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা জোঁককামড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য হোদা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রতিবেশী এক কিশোরীর (১৭) সঙ্গে সাত মাসের প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওমর ফারুক। এ সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে জড়ায় প্রেমিক যুবক। এক পর্যায়ে ওই কিশোরী গর্ভবতী হলে ফারুক তাকে কৌশলে রংপুরের একটি ক্লিনিকে নিয়ে জোরপূর্বক গর্ভপাত করান।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার জানান, কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করা ও জোরপূর্বক গর্ভপাত করানো হয়েছে বলে থানায় ভিকটিমের পরিবার বাদী হয়ে অভিযোগ দাখিল করে। পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করেছে। মামলার এজাহার নামীয় আসামি একজন। পুলিশ তাকে গ্রেফতার করেছে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com