বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

বান্দরবানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৭৬৫ বার পঠিত

রিমন পালিত বান্দরবান প্রতিনিধি : “পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্য বিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি” এই প্রতিপাাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপন করা হলো পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ । আজ ১৯ ডিসেম্বর রোাজ রবিবার সকাল ১০ টার সময় বান্দরবান রেইছা কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে সেবা সপ্তাহ অনুষ্ঠানটি উদ্ধোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান উক্যনু মার্মা, ডাঃ মোঃ সালাউদ্দিন কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ভা:), উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ডিপুটি সিভিল সার্জন ডাঃ মংটিং ঞো। সভাপতিত্ব করেন ডাঃ অংচালু, উপপরিচালক, পরিবার পরিকল্পনা বান্দরবান। উদ্ধোধন শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক ইয়ছমিন পারভীন তিবরীজি বলেন, ১৮ বছরের আগে মেয়েদেরকে বিয়ে দিলে স্বাস্থ্য ও মানসিক জটিলতা দেখা দিতে পারে। অপ্রাপ্ত বয়সের মধ্যে সন্তান প্রসব হলে মা ও শিশু মৃত্যু ঝুকি বেশি থাকে। সেই সাথে অপুষ্টিতে ভোগে। তাই ১৮ বছর বয়সের কম মেয়েকে বিয়ে না করানোর জন্য অভিভাবকদেরকে অনুরোধ জানান, সেই সাথে স্বাস্থ্য ঝুকি এরাতে পার্শবর্তী কমিউনিটি ক্লিনিকে ডাক্টারের পরামর্শ নেয়ারও আহবান করা হয়। ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ট এই সেবা ও প্রচার সপ্তাহটি চলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com