শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় শোভাযাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৭১৫ বার পঠিত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় শোভাযাত্রা
ফটো সংগৃহীত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ শোভাযাত্রা শুরু হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্যসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।

দুপুর সোয়া ২টার দিকে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শোভাযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দেখা যায়, বিজয় মিছিল অনেকটাই খালেদা জিয়ার মুক্তির মিছিলে পরিণত হয়। দলেন অনুসারীরা স্লোগান, প্ল্যাকার্ড ও বিভিন্ন রকম ফেস্টুনে তার মুক্তির দাবি জানান। খালেদা জিয়ার বক্তব্য সংবলিত বিভিন্ন রঙের গেঞ্জিও পরিধান করেন নেতাকর্মীরা।

তবে নির্ধারিত সময়ের অনেক আগেই নেতাকর্মীরা জড়ো হন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি সংবলিত বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানার, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন তারা।বিএনপির নেতাকর্মীদের জটলায় এরই মধ্যে নয়াপল্টন ও এর আশেপাশের রাস্তায় সৃষ্টি হয় যানজট। অপরদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com