রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

থার্টিফাস্ট উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থার্টিফাস্ট নাইট (ইংরেজি বর্ষবিবরণ) উপলক্ষে নিষেধাজ্ঞা আরোপ করেছে।আজ আরএমপির এক বিজ্ঞতিতে জানানো হয়েছে যে, আগামী ৩১শে ডিসেম্বর ২০২১ থার্টিফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদ্যাপিত হবে। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রাজশাহী মহানগর এলাকায় “থার্টি ফার্স্ট নাইট” (ইংরেজী বর্ষবরণ) এর সকল অনুষ্ঠানাদি করোনা সংক্রান্ত সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হতে হবে। এ উপলক্ষে সরকারী নির্দেশনাসমূহ প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃংখলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক), ২৯ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৩০ ডিসেম্বর থেকে ০১ জানুয়ারি সকাল ১০.০০ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগরী এলাকায় সকল প্রকার বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন রহিত, আতশবাজি, পটকা ফুটানোফুটানো, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com