সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

কুষ্টিয়া আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৫০৫ বার পঠিত
কুষ্টিয়া আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ফাইল ফটো

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে। জানা গেছে, লিটন শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে মালামাল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকা দিয়ে ফিরছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ বর্তমানে ভারতের হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, ‘বিলগাথুয়া মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস সন্ধ্যায় ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করে। হত্যার পর মরদেহ তারা নিয়ে গেছে বলে শুনেছি।’

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, ‘ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করেছিল। একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। তারা হোয়াটসঅ্যাপে তাঁর ছবিও পাঠিয়েছে।’

সীমান্তে হত্যার বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদ বলেন, ‘এ রকম একটি বিষয় শোনার পরে আমরা বারবার বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের কোনো সহযোগিতা করছে না, যার ফলে আমরা এই মুহূর্তে সঠিক তথ্য দিতে পারছি না। সর্বশেষ তাদের পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রেখেছি এবং তাদের সঙ্গে যোগাযোগ চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com