বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে নিজ বাড়িতেই গাঁজা চাষ করেছিলেন আজিবর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৩১ বার পঠিত
সাতক্ষীরার শ্যামনগরে নিজ বাড়িতেই গাঁজা চাষ করেছিলেন আজিবর
ফটো সংগৃহীত

সাতক্ষীরা সংবাদদাতা :  সাতক্ষীরার শ্যামনগরে ১১টি গাঁজা গাছসহ মো. আজিবর গাজী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ এপ্রিল) শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, সোমবার (১১ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রমজান নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।আজিবর ওই গ্রামের মৃত দুল্লাব গাজীর ছেলে।ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজিবরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১১টি গাঁজা গাছ উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।তিনি আরও বলেন, মঙ্গলবার আজিবরের নামে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com