বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

নিবন্ধন করলেও এবার ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না : ধর্ম প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৫৪৬ বার পঠিত
নিবন্ধন করলেও এবার ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না : ধর্ম প্রতিমন্ত্রী
ফাইল ফটো

অনলাইন নিউজ : নিবন্ধন করলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক আলোচনা শেষে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সীরা এ বছর হজের সুযোগ পাবে না।

এবার হজের কার্যক্রেমর জন্য সময়ও পাওয়া যাচ্ছে মাত্র ৩৪ দিন। অথচ এর আগে পাওয়া যেত ৪ থেকে ৫ মাস। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যারা যেতে পারবেন না তারা চাইলে জমাকৃত টাকা তুলতে পারবেন। এবার হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সুযোগ পাচ্ছে ৫৭ হাজার ৮৫৬ জন।

প্রসঙ্গত, চলতি বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। তবে এজন্য তারা দুটি শর্ত দিয়েছে। হজযাত্রীদের বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। আর তার সাথে থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা।

করোনা মহামারির কারণে গেল দুই বছরে সীমিত সংখ্যক ব্যক্তিকে হজ পালনের সুযোগ দেয়া হয়। গত বছরও সাড়ে ৫৮ হাজারের কিছু বেশি মানুষকে হজ পালনের অনুমতি দেয় দেশটি। সৌদি আরবের হজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com