বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে বাবাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৪০ বার পঠিত
জয়পুরহাটের পাঁচবিবিতে বাবাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ
ফটো সংগৃহীত
জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়নায় কোমলপানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দুজনকে খাইয়ে অজ্ঞান করে অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় হায়দার আলী (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার গোড়না এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।হায়দার আলী পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের মৃত আবুল
হোসেনের ছেলে।
ওসি পলাশ চন্দ্র জানান, গ্রেফতার হায়দার আলী মেয়েটির বাবার বন্ধু ছিলো। এই সুবাদে সে মেয়েটির বাড়িতে নিয়মিত যাতায়াত করত। বুধবার (১ জুন) রাতে ওই মেয়ে ও তার বাবা বাড়িতে ছিলেন। এ সময় হায়দার আলী কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দুজনকেই খাইয়ে দেন। কিছুক্ষণ পর তারা দুইজনেই অচেতন হয়ে পড়লে বাবাকে রুমের মধ্যে রেখে মেয়েকে অন্য রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান হায়দার আলী।
ওসি আরও জানান, সকালে স্থানীয়রা বাবা-মেয়ে দুজনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ
ঘটনায় মেয়েটির বাবা রাতে বাদি হয়ে থানায় মামলা করলে হায়দার আলীকে গ্রফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com