শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

৩১ আগস্টের মধ্যে এমপিওর ব্যাংকে খুলতে হবে প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২২০ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ দেশের সব কারিগরি প্রতিষ্ঠানকে আগামী ৩১ আগস্টের মধ্যে এমপিও সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ব ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। নতুন পদ্ধতিতে অনলাইনে কারিগরি প্রতিষ্ঠানে এমপিও প্রক্রিয়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে এ অ্যাকাউন্ট খুলতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

সম্প্রতি চিঠিটি প্রকাশ করে অধিদপ্তর। ইতোমধ্যে চিঠিটি সব এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো হয়েছে।

গত ১০ আগস্ট পাঠানো চিঠিতে অধিদপ্তর বলছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও আবেদন অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যে সফটওয়্যার টেস্টিংয়ের কার্যক্রম চলছে। ব্যক্তির ব্যাংক হিসাব নম্বর এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব একই ব্যাংকে থাকা বাঞ্ছনীয়। প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব থাকতে পারে। তবে, শিক্ষক-কর্মচারীদের এমপিও (বেতন-ভাতাদি) যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে উত্তোলন করা হয় সেই একই শাখায় প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলার আবশ্যকতা রয়েছে।

এ অবস্থায় আগামী ৩১ আগস্টের মধ্যে এমপিও সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খোলার জন্য নির্দেশ দেয়া হয়েছে এমপিওভুক্ত করিগরি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com