রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

নিজস্ব প্রতিনিধি মোঃ মাসুদ রানা
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪২৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সেখানে অভিযান চালিয়ে দশটি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় অস্ত্র তৈরির মূলকারিগর জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) উপজেলার দুর্গম পাহাড় থেকে ওই অস্ত্র ও এর মূলকারিগরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থলে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও ১০ অস্ত্রসহ এর মূলকারিগরকে গ্রেপ্তা করা হয়েছে।

এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব-৭ এর ওই অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com