বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ দোকান মালিক পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৭০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তহা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ দোকান মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক পেয়েছেন। বুধবার (০৯ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ অফিসে এসব চেক হস্তান্তর করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদানের ৩৩ জন দোকান মালিকের মাঝে মোট ৫৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৭ জনকে ১ লাখ টাকা করে এবং ২৬ জনকে ২ লাখ টাকা করে দেয়া হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব এরফান আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলামসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
উল্লেখ্য, চলতি বছরের গত ২২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন তহা বাজারে অগ্নিকান্ডে দোকানগুলো পুড়ে ধ্বংস হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে একটি কাপড়ের দোকান থেকে এই আগুনের উৎপত্তি হয় বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com