শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

খরচ কমাতে মন্ত্রীদের গাড়ি নিলামে তুলবে পাকিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ঋণে জর্জরিত দেশটি। এই সংকটে অর্থ সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নিয়েছে শাহাবাজ শরিফের সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ জানান, মন্ত্রিসভার সদস্যদের ব্যবহৃত সব বিলাসবহুল গাড়ি বাতিল করে নিলামে তোলা হবে। গত বুধবার তিনি দাবি করেন, তার সরকারের নেওয়া একাধিক নতুন পদক্ষেপে

বছরে ২০০ বিলিয়ন রুপি সাশ্রয়ে সহায়তা করবে। ডনের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি ৩ বিলিয়ন ডলারে নেমে গেছে। এমন বাস্তবতায় অর্থনৈতিক সংকট কাটাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘মন্ত্রিসভার সদস্যদের ব্যবহার সব বিলাসবহুল গাড়ি বাতিল করে নিলামে তোলা হবে।

প্রয়োজন অনুযায়ী মন্ত্রীদের নিরাপত্তায় একটি মাত্র গাড়ি দেওয়া হবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টারা স্বেচ্ছায় তাদের বেতন-ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে সব মন্ত্রী তাদের নিজস্ব টেলিফোন, বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল পরিশোধ করবেন।’ তবে বিদেশি অতিথিদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ফেডারেল মন্ত্রীরা অভ্যন্তরীণ ভ্রমণ বা বিদেশে যাওয়ার সময় ইকোনমিক ক্লাসে ভ্রমণ করবেন। স্টাফদের আর রাষ্ট্রীয় সফরে যেতে দেওয়া হবে না এবং মন্ত্রিসভার সদস্যরা বিদেশ

 

সফরের সময় পাঁচতারকা হোটেলে থাকতে পারবেন না বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বিলাসবহুল পণ্য কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। একই সময় পর্যন্ত নতুন গাড়ি কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। গ্যাস ও বিদ্যুৎ সংরক্ষণে গ্রীষ্মে সকাল সাড়ে ৭টায় অফিস খোলার পরামর্শ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের একাধিক প্লট বরাদ্দ দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com