শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ফেন্সিডিল, হেরোইন ও ২৭ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৯০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ থেকে : বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,(ডিএনসি) ক.সার্কেলের একটি অপারেশন দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন শান্তি মোড়ে অবস্থিত ইউএসবি কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে ২৭ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায়, ইউএসবি কুরিয়ারের মাধ্যমে হবিগঞ্জ থেকে বিশেষ কায়দায় গাঁজার চালানটি, কুরিয়ারের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে আসে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন.মনাকষা নামোটোলা গ্রামের. আয়নাল হকের ছেলে.মোঃ সাদ্দাম হোসেন (২৮)ও রফিকুল ইসলামের ছেলে.আব্দুল আলিম(১৯)।

অপরদিকে শিবগঞ্জ উপজেলা তেলকুপি এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ বোতল ফেনসিডিল ও কানসাট ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী শিল্পি খাতুন কে ৩২ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত আসামীরা হলেন ১। মো.মাইমুর রহমানের ছেলে.মোঃ আশবাফুল ইসলাম(৩১)চব্বিশ বোতল ফেন্সিডিল এবং কানসাট বাগান বাড়ি হতে চিহ্নিত মাদক ববসায়ী- ২।মোসাঃশিল্পী বেগমকে ৩২পুরিয়া হেরোইন সহ আটক করা হয়।

মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক জান্নাতুন নাঈম আল ফেরদৌস, মামুনুর রশীদ, সিপাই মোঃ আরিফুল ইসলাম, মাহাতাব উদ্দীন, আবুল বাশার গাড়ী চালক আলমসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com