শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৯১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম। বৃহস্পতিবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) পণ্যটির দর কমেছে। এ নিয়ে পাঁচ কার্যদিবস পর খাদ্যশস্যটির মূল্য হ্রাস পেল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, রাশিয়া থেকে বিশ্ববাজারে গমের সরবরাহ কমতে পারে। ফলে লোকসান সীমিত হয়েছে। এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ১ শতাংশ।

প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৭ ডলার ০৪ সেন্টে। আগামী জুলাই থেকে তাদের রপ্তানি টার্মিনালে দেশের শস্য আর নেবে না বলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কারগিল জানিয়েছে। এদিকে, রাশিয়ার খাদ্যপণ্য রপ্তানিও ব্যাহত হতে পারে। কারণ, গম বিক্রি সাময়িকভাবে বন্ধ করতে পারে দেশটি। কিন্তু দীর্ঘমেয়াদে তা নিষিদ্ধ করার পরিকল্পনা তাদের নেই। তবে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বেড়েছে। চলতি মার্চে এখন পর্যন্ত ৫ দশমিক ১ মিলিয়ন টন ভোগ্যপণ্য বিক্রি করেছে দেশটি। ২০২২ সালের একই মাসে যা ছিল ১ দশমিক ৪ মিলিয়ন টন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com