সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

নাচোলে উদ্যোক্তা তৈরিতে স্থানীয়দের মতামত শীর্ষক আলোচনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২০৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুরে ‘উদ্যোক্তা তৈরিতে যুবসমাজ : স্থানীয়দের মতামত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাচোল উপজেলার নেজামপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২২ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি ছিলেন- ‘লিভিং ডেল্টাস রিসার্স হাব’ প্রজেক্টের ফোকাল পার্সন আলম বিশ্বাস ও সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী উজ্জল হোসেন। সভা পরিচালনা করেন ফিল্ড রিসার্চার তোহিদুল ইসলাম। সভায় স্থানীয় যুবসমাজ, উদ্যোক্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সভায় নাচোল ও নেজামপুর ইউনিয়নে বর্তমানে কী ধরনের উদ্যোগ চলমান আছে, বর্তমান প্রেক্ষাপটে কী ধরনের উদ্যোগ নেয়া যেতে পারে, বর্তমান উদ্যোগের সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন মতামত উঠে আসে। এছাড়াও নতুন উদ্যোগ সৃষ্টিতে যুবদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
যুক্তরাজ্যের ল্যাংকাস্টার ইউনিভার্সিটির সহযোগিতায় ও তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে ‘লিভিং ডেল্টাস রিসার্চ হাব’ শিরোনামে একটি গবেষণা কর্মসূচি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com