রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

দীর্ঘ ৩২ বছর পর নিজ গ্রামে জল্লাদ শাজাহান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

দীর্ঘ ৩২ বছর পর নিজ গ্রামে এসে আমি বাকরুদ্ধ। এতো ভালো লাগলো, যা ভাষায় প্রকাশ করা যাবে না বলে মন্তব্য করেছেন জল্লাদ শাজাহান ভুঁইয়া।

শুক্রবার (২৩ জুন) দুপুর ১টায় নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে তার বোন ফিরোজা বেগমের বাড়িতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

জল্লাদ শাজাহান বলেন, নিজ গ্রামে আমার স্বজনরা ছাড়া মাথা গোঁজার মতো ঠাঁই টুকুও নেই। যে জায়গা জমি ছিল তাও অনেক আগেই বিক্রি হয়ে গেছে। আমার জন্মস্থানে বাকিটা জীবন পার করতে চাই। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার চাওয়া তিনি যেন আমার নিজ গ্রামে মাথার গোঁজার ঠাঁই করে দেন।

শাজাহানের বোন ফিরোজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘ ৩২ বছর পর ভাইকে কাছে পেয়ে খুব ভালো লাগলো। আমরা আর আমাদের ভাইকে হারাতে চাই না। আমরা চাই ভাই যেন আমাদের সঙ্গে বাকিটা জীবন পার করে।

দীর্ঘদিন পর ভাই-বোন ও স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শাজাহান। পরে জুমার নামাজ আদায় করে বোনের বাড়িতে দুপুরের খাবার খান তিনি। পরে নিজ এলাকা ইছাখালী গ্রামের মানুষজনের সঙ্গে কুশলাদি বিনিময় শেষে গ্রামে ঘুরে বেড়ান। এরপর সন্ধ্যায় তিনি আবার ঢাকার বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা করেন।

উল্লেখ্য, জল্লাদ শাহজাহান ভুঁইয়া (৭৩) ৩১ বছর ৬ মাস ৭ দিন কারাভোগ করে রোববার (১৮ জুন) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com